ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩

ইংল্যান্ডে সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশের যুবারা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১০:১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৭৮ বার পড়া হয়েছে

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর মাঝে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। বাকি তিনটি ম্যাচই জিতেছে বৃষ্টি। অর্থাৎ ম্যাচগুলো বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে সমতায় শেষ হয়েছে ইংল্যান্ড ও বাংলাদেশের যুবাদের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

প্রথম ম্যাচে ৮৭ রানের বড় জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচে হেরে যায় জুনিয়র টাইগাররা। ম্যাচটি বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে এসেছিল। তখনই সিরিজে আসে ১-১ সমতা।

তৃতীয় ম্যাচের দৈর্ঘ্য আরো কমে যায়, নেমে আসে ২৩ ওভারে। বাংলাদেশ ব্যাট করতে পারলেও ইংল্যান্ড আর ব্যাট করতে নামতে পারেনি। বৃষ্টির কারণে কোনো ফলাফল ছাড়াই শেষ হয় ম্যাচ।

সিরিজের চতুর্থ ম্যাচেও একই অবস্থা হয়। এই ম্যাচ কমে দাঁড়িয়েছিল ৪৫ ওভার। ইংল্যান্ড ব্যাট করতে পারলেও বাংলাদেশ ওইদিন বৃষ্টির জন্য আর ব্যাট করতে পারেনি। ফলে সেই ম্যাচও পরিত্যক্ত হয়।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ছিল সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচটিও গেছে বৃষ্টির পেটে। আজ মাঠে গড়ায়নি কোনো বল। ভারী বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে ১-১ সমতা নিয়েই শেষ হলো সিরিজ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ইংল্যান্ডে সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশের যুবারা

আপডেট সময় ১০:১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫