ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ‘এত বাজেভাবে হারবে’ ধারণা ছিল না নান্নুর

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৭৪ বার পড়া হয়েছে

এশিয়া কাপের শুরুতে হংকংয়ের বিপক্ষে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেই তাদের মূল পরীক্ষা দিতে হলো শ্রীলঙ্কার বিপক্ষে। যেখানে স্কোরবোর্ডে মাত্র ১৩৯ রান তুলে বড় হার দেখেছে লিটন দাসের দল। লঙ্কানদের বিপক্ষে ৬ উইকেটের হার টাইগারদের সুপার ফোরে ওঠার রাস্তাটা বেশ কঠিন করে তুলেছে। সাবেক অধিনায়ক ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মতে, বাংলাদেশ এভাবে হারবে বলে ধারণা ছিল না।

মাস দুয়েক আগে শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছিল বাংলাদেশ দল। এর আগে সিরিজ জিতেছে পাকিস্তানের সঙ্গে। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে খেলা নেদারল্যান্ডস সিরিজেও লিটনরা শেষ হাসি হাসেন। ফলে সবার ভাবনায় ছিল ভিন্ন কিছু। ওই অবস্থায় লঙ্কানদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ মানতে পারছেন না নান্নু। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টেকনিক্যাল কমিটির দায়িত্ব পেয়ে তিনিও বর্তমানে আরব আমিরাতে আছেন।

বাংলাদেশের ম্যাচ মাঠে বসে দেখেছেন নান্নু। ক্রিকেটারদের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে সাবেক এই নির্বাচক জানান, ‘এমন পারফরম্যান্সের কারণে সবাই হতাশ। ব্যাটিং-বোলিং সবদিক দিয়েই আমরা আজকে হতাশাজনক পারফর্ম করেছি। আমার মনে হয় এত বাজেভাবে আমরা হারব এটা কখনও চিন্তায় আসেনি। এখান থেকে উত্তরণ খুবই কঠিন হয়ে গেছে। আফগানিস্তানের সঙ্গে ভালো রানরেট নিয়ে এগোতে হবে। শ্রীলঙ্কার সঙ্গে আজকের ম্যাচটা যথেষ্ট হতাশাজনক। আমরা সব বিভাগেই ব্যর্থ হয়েছি।’

টপ অর্ডারদের ব্যর্থতা ও পাওয়ার প্লেতে বিপর্যস্ত ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং নিয়েও হতাশ নান্নু, ‘ব্যাটিং পাওয়ার প্লেতে ম্যাচ আমাদের হাত থেকে বাইরে চলে গেছে। আমরা শুরুতে উইকেট দিয়ে এসেছি। আবার ১৪০ রান বোর্ডে আসার পরও আমরা যেভাবে বোলিংটা করেছি এটা হতাশাজনক। এটা আশা করা যায় না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

বাংলাদেশ ‘এত বাজেভাবে হারবে’ ধারণা ছিল না নান্নুর

আপডেট সময় ০১:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫