ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

রাত পোহালেই পর্দা উঠছে এনসিএল টি-টোয়েন্টির

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির পর্দা উঠছে আগামীকাল। এর আগে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বগুড়ায় ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়েছে। তবে ৮ দলের টুর্নামেন্টে উপস্থিত ছিলেন মাত্র ৪ দলের অধিনায়ক। আগামীকাল যেহেতু রাজশাহী ও বগুড়ায় একযোগে শুরু হচ্ছে লিগ। শুরুর দুই দিনে বগুড়ায় নেই ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও রাজশাহীর ম্যাচ।

তাই বগুড়ায় আজকের এনসিএল টি-টোয়েন্টি লিগের ট্রফি উন্মোচনে ছিলেন না এই চার দলের অধিনায়ক। বগুড়ায় ট্রফি উন্মোচনে উপস্থিত ছিলেন সিলেটের জাকির হাসান, ঢাকা মহানগরের মাহিদুল ইসলাম অঙ্কন, বরিশালের সালমান হোসেন ইমন ও রংপুরের অধিনায়ক আকবর আলী।

গেল বছর সিলেটে প্রথম আসরে আট অধিনায়ককে একসঙ্গে নিয়ে ট্রফি উন্মোচন অনুষ্ঠান করেছিল বিসিবির টুর্নামেন্ট কমিটি। তবে এবার প্রথমবারের মতো রাজশাহী ও বগুড়ায় খেলা ছড়িয়ে দেওয়ায় আট অধিনায়ককে এক জায়গায় আনা সম্ভব হয়নি।

আগামীকাল বগুড়ায় উদ্বোধনী ম্যাচে সিলেট মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের। অন্যদিকে রাজশাহীতে ঢাকা মহানগর খেলবে স্বাগতিক রাজশাহীর বিপক্ষে। প্রথম ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায় এবং দ্বিতীয়টি দুপুর দেড়টায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

রাত পোহালেই পর্দা উঠছে এনসিএল টি-টোয়েন্টির

আপডেট সময় ০৯:১৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫