ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

এশিয়া কাপ শুরুর আগে নিজেদের লক্ষ্য জানালেন লিটন

  • ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় ১২:৪৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

এশিয়া কাপে আজ (বৃহস্পতিবার) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আরব আমিরাতের আবুধাবিতে তাদের প্রতিপক্ষ হংকং। যে মাঠ সম্পর্কে বাংলাদেশের ক্রিকেটারদের আগে থেকেই ধারণা আছে। সেটি জানিয়ে টুর্নামেন্টটিতে টাইগাররা সুপার ফোরে যাওয়ার লক্ষ্য জানিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস।

হংকং ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘মাঠ নিয়ে কোনো সমস্যা মনে হয় না। বেশিরভাগ প্লেয়ারই এখানে কখনও না কখনও খেলেছে। খুব বেশি খেলা হয়নি, তবে আইডিয়া হয়েছে। অবশ্যই (আবহাওয়া) গরম সবার জন্যই সমান হবে। যতটা কমিয়ে প্র্যাকটিস করা যায়, কারণ সেইম এনার্জিটা লাগবে ম্যাচে।’

পরে দলের মিডল অর্ডারের ব্যাটিং নিয়ে অধিনায়ক জানান, ‘রিসেন্ট পাস্টে টপ অর্ডার খুব ভালো করেছে। মিডল অর্ডারের কাছে অত বেশি দায়িত্ব আসেনি। আমার বিশ্বাস তারা ঘুরে দাঁড়াবে।’ প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের ম্যাচ দেখতে মাঠে আসেন। এবারও সেরকম আশা করছেন লিটন, ‘অবশ্যই বাংলাদেশ যেখানে খেলে সেখানেই সমর্থক আসে। এটা একটা প্লাস পয়েন্ট যেখানে আমরা সব জায়গায় সাপোর্টার পাই। আমি চাই তারা আসুক আর উপভোগ করুক।’

ডেথ ওভারসহ ম্যাচে নিজেদের বোলিং নিয়েও আত্মবিশ্বাসী লিটন, ‘২-৩ জন ভালো কোয়ালিটির বোলার আছে। মুস্তাফিজ (মুস্তাফিজুর রহমান), তাসকিন (আহমেদ) ভালো করছে। শরিফুল-সাকিবও (শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব) ভালো করছে। যতক্ষণ না পর্যন্ত ওই পরিস্থিতিতে আবার পড়ছি ততক্ষণ বলা যাচ্ছে না (কে কেমন করে)। তবে এখনও পর্যন্ত প্রস্তুতি অনুযায়ী বোলাররা ভালো জায়গায় আছে।’

টুর্নামেন্টে গ্রুপপর্ব শেষে পরবর্তী রাউন্ডে যেতে চায় বাংলাদেশ। যদিও দেশ ছাড়ার আগে জাকের আলি অনিক চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্যের কথা জানিয়েছিলেন। হংকং ম্যাচের আগে সংযমী কথাই শোনা গেলে লিটনের কণ্ঠে, ‘এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচের সামনে দাঁড়িয়ে আছি। গ্রুপের অবস্থা এখন ট্রিকি। আমাদের সব ম্যাচই জিততে হবে, যদি পরের রাউন্ডে যেতে চাই। আমাদের লক্ষ্য এটাই যে পরের রাউন্ডে যেতে হবে। সব ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

এশিয়া কাপ শুরুর আগে নিজেদের লক্ষ্য জানালেন লিটন

আপডেট সময় ১২:৪৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫