ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

জাকসু নির্বাচন : ভোটারের চেয়ে বেশি ব্যালট পেপার পাঠানোর অভিযোগ শিবিরের

জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটারের চেয়ে বেশি ব্যালট পেপার পাঠানোর অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে মীর মশাররফ হল কেন্দ্রে ভোট দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, শহীদ সালাম-বরকত হল কেন্দ্রে ভোটার সংখ্যা ২৯৩ জন। অথচ সেখানে ৪০০টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। অতিরিক্ত ১০৭টি ব্যালট পেপার কেন পাঠানো হয়েছে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।

আরিফুল্লাহ আদিব আরও অভিযোগ করে বলেন, কিছু ছাত্রদল নেতাকর্মী, যারা মূলত হলের ভোটার নয়, তারা হলের ভেতরে অবস্থান নিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে জানিয়েছিল, সকাল ১০টার পর বহিরাগত হলে অবস্থান করলে তাদের গ্রেপ্তার করা হবে। তবে নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এর আগে, আজ সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। টানা চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রে ২২৪টি বুথে চলছে ভোটগ্রহণ।
এবারে জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। এ নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

জাকসু নির্বাচন : ভোটারের চেয়ে বেশি ব্যালট পেপার পাঠানোর অভিযোগ শিবিরের

আপডেট সময় ১২:২৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫