ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

মাহমুদউল্লাহ-আশরাফুলদের নিয়ে দুই অস্ট্রেলিয়ানের বিশেষ ওয়ার্কশপ

  • বিশেষ সংবাদদাতা
  • আপডেট সময় ০৮:৫৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩৪ বার পড়া হয়েছে

এশিয়া কাপ ক্রিকেটের এবারের আসরে বাংলাদেশের যাত্রা শুরু কাল ১১ সেপ্টেম্বর রাতে। টিম বাংলাদেশ আবুধাবিতে ব্যস্ত নিজেদের প্রস্তুত করতে। একই সময়ে ব্যস্ত বাংলাদেশের একঝাঁক সাবেক ক্রিকেটারও। নাহ, সাবেক ক্রিকেটার শুনে ভাববেন না তারা মাস্টার্স (সাবেক ক্রিকেটারদের আসর) ক্রিকেটের জন্য নিজেদের প্রস্তুত করছেন।

সাবেক ক্রিকেটারের তকমাধারিদের বেশিরভাগই এখন কোচিং করাচ্ছেন। সেই সব ক্রিকেটাররা আজ বুধবার থেকে ব্যাটিংয়ের এক বিশেষ ট্রেনিং করছেন। যার নামকরণ করা হয়েছে ‘রান স্কোরিং’ ওয়ার্কস।

এই ট্রেনিং পরিচালনায় আছেন দুই অস্ট্রেলিয়ান অ্যাশলে রস আর ইয়ান রেনশো। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও আছেন এ ওয়ার্কশপে। বিসিবি প্রধান নিজে পরিচালনা ও সঞ্চালনে আছেন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে বুধবার সকাল ৯টায় শুরু হওয়া এ রান স্কোরিং ওয়ার্কশপে অংশ নিচ্ছেন কারা?

আছেন জাতীয় দল থেকে কয়েকদিন আগে সরে দাঁড়ানো মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া মোহাম্মদ আশরাফুল, জাহাঙ্গীর আলম, জাভেদ ওমর বেলিম, তুষার ইমরান, শাহরিয়ার নাফীস, হান্নান সরকার, নাসিরউদ্দীন ফারুকের মত সুপ্রতিষ্ঠিত ব্যাটাররাও আছেন ওই তিনদিনের ওয়ার্কশপে।

খেলোয়াড়ি জীবনে তাদের মত প্রতিষ্ঠিত ব্যাটার ছিলেন না, ছিলেন মূলত বোলার। কিন্তু বর্তমানে দুজনই দেশের সুপ্রতিষ্ঠিত ও সামনের সারির কোচ; সেই মিজানুর রহমান বাবুল আর সোহেল ইসলামও ট্রেনিং ওয়ার্কশপ করছেন। তারা সবাই নিজেদের ব্যাটিং কৌশল ও রান করার ক্ষমতা-সামর্থ্য বাড়ানোর এক উচ্চতর ট্রেনিংয়ে ব্যস্ত।

ক্রিকেটারদের ব্যাটিং সামর্থ্য ও রান করার কৌশলে উন্নতি আনতেই কোচদের জন্য এ বিশেষ ওয়ার্কশপের আয়োজন করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই তিনদিনের বিশেষ ওয়ার্কশপ। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে, চলবে বিকাল সোয়া ৫টা পর্যন্ত। এর মধ্যে থিওরিটিক্যাল ক্লাসও আছে। আবার প্র্যাকটিক্যাল ক্লাসও থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

মাহমুদউল্লাহ-আশরাফুলদের নিয়ে দুই অস্ট্রেলিয়ানের বিশেষ ওয়ার্কশপ

আপডেট সময় ০৮:৫৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫