ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়োগ-বদলি বাণিজ্যে দুর্নীতির আগুনে ফায়ার সার্ভিস আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে তরুণের করুন মৃত্যু অনিয়ম-দুর্নীতিতে ডিএসইর ২২ ব্রোকারেজ হাউসে লেনদেন বন্ধ ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী
নিজ বিভাগের নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

রাবির সেই অধ্যাপক প্রভাস কুমারকে সব কার্যক্রম থেকে অব্যাহতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারকে যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীকে ব্যক্তিগত কক্ষে ডেকে যৌন হয়রানির অভিযোগ এবং একাডেমিক দুর্নীতির বিষয়ে পরিসংখ্যান বিভাগ একটি ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিভাগীয় একাডেমিক কমিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেয়।

পরবর্তীতে, অভিযোগসমূহ অধিকতর যাচাই-বাছাই এবং সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করে। কমিটির সুপারিশের ভিত্তিতে তদন্ত চলাকালীন সময়েই অধ্যাপক প্রভাস কুমারকে সকল একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, অধ্যাপক প্রভাস কুমারকে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কাজ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানিয়ে আমাকে একটি অফিসিয়াল চিঠি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট ভুক্তভোগী এক ছাত্রীর মা বিভাগের সভাপতির বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগের ভিত্তিতে বিভাগ একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করে এবং ঘটনার সত্যতা পায়। এ ঘটনার প্রতিবাদে বিভাগের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে একাধিক প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিয়োগ-বদলি বাণিজ্যে দুর্নীতির আগুনে ফায়ার সার্ভিস

নিজ বিভাগের নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

রাবির সেই অধ্যাপক প্রভাস কুমারকে সব কার্যক্রম থেকে অব্যাহতি

আপডেট সময় ০৪:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫