ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরে নয়, পারলে দেশে এখনই আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিআরটিএ ট্রাস্ট বোর্ডের চেক হস্তান্তর শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে হবে : প্রতিমন্ত্রী ইশরাক ইয়াবা উদ্ধারের পর থানা ঘেরাও, চাপের মুখে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার অভিযোগ জমি বিরোধে রাতের আঁধারে কৃষকের ‘সর্বনাশ’ করলেন কৃষক লীগ নেতা আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী

রাকসুতে বাম জোটের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের জন্য ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বামপন্থী শিক্ষার্থী জোট। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করে গণতান্ত্রিক ছাত্র পরিষদের (একাংশ) সভাপতি রাকিব হোসেন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ নিয়ে এই প্যানেল গঠন করা হয়েছে।

প্যানেলের সহ-সভাপতি (ভিপি) হিসেবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল (ছবির ডানে), সাধারণ সম্পাদক (জিএস) মো. কাউছার আহম্মেদ (ছবির বামে), সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে নাসিম সরকার নির্বাচনে অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এছাড়া সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে তারেক আশরাফ, মহিলা বিষয়ক (সহকারী সম্পাদক) পদে শ্রেয়সী রায়, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মো. হাসান শাহরিয়ার খন্দকার আলিফ, তথ্য ও গবেষণা (সহকারী সম্পাদক) পদে মো. সজীব আলী, মিডিয়া ও প্রকাশনা (সহকারী সম্পাদক) পদে ফাহিম মুনতাসির রাফিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে
মুনতাসির তাসিন, বিজ্ঞান ও প্রযুক্তি (সহকারী সম্পাদক) পদে রিসার্চ চাকমা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে আজমাইন আতিক, পরিবেশ ও সমাজকল্যাণ (সহকারী সম্পাদক) পদে শামীন ত্রিপুরা অংশ নেওয়ার ঘোষণা দেন।

নির্বাহী সদস্যের ৪টি পদে আসাদ সাদিক রাফি, আহমেদ ইমতিয়াজ সৈকত, মো. সাজ্জাদ শেখ ও মো. জুনায়েদ এবং সিনেটের ৫টি ছাত্র-প্রতিনিধি পদে মো. হাসান শাহরিয়ার খন্দকার আলিফ, আসাদ সাদিক রাফি, মো. কাউছার আহম্মেদ, ফুয়াদ রাতুল ও ফাহিম মুনতাসির রাফিন নির্বাচনে অংশ নেবেন বলে জানা যায়।
সংবাদ সম্মেলনে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, রাকসু শিক্ষার্থীদের সংগঠন। এর সর্বোচ্চ ক্ষমতা নিয়ে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি পদাধিকারবলে রাকসুর সভাপতি। আমরা নির্বাচিত হলে সভাপতির ক্ষমতা কীভাবে কমিয়ে আনা যায় বা সভাপতির আসনে কীভাবে শিক্ষার্থীদের আসীন করা যায় তা চেষ্টা করব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে নয়, পারলে দেশে এখনই আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী

রাকসুতে বাম জোটের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

আপডেট সময় ০৭:২২:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫