সংবাদ শিরোনাম ::
হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে : পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩ জয়পুরহাটে উদ্ধার হলো বিশাল আকৃতির গাঁজা গাছ কসবায় মোবাইল কোর্টের অভিযান: ৫ ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে দুই বোন লতা-পাতার বিয়ে প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও হাজতে পাঠানো হবে: আইনমন্ত্রী

ডাকসু নির্বাচনে প্রচারণার শেষ দিন আজ

দীর্ঘ ৫ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন (ডাকসু)। এবারের ডাকসু নির্বাচনে ভিন্নধর্মী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

তবে আজ রোববার (০৭ সেপ্টেম্বর) ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন। শেষে দিনকে ঘিরে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন নির্বাচনের প্রার্থীরা।

এ সময় তাদের ভিসি চত্বর, মল চত্বর, কলাভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে নিজেদের লিফলেট বিলি করতে দেখা যায়। শেষ দিনেও প্রচারণায় চালাবে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

প্রার্থীদের দাবির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে বুথ সংখ্যা বাড়িয়েছে নির্বাচন কমিশন। বুথ সংখ্যা বাড়িয়ে ৭০০ থেকে ৮১০ করা হয়েছে।
এদিকে ডাকসু নির্বাচনকে ঘিরে আগামী ৮-১০ সেপ্টেম্বরের মধ্যে ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত) সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডিধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের যেসব সদস্যরা বিশ্ববিদ্যালয়ের নয় কিন্তু ক্যাম্পাসের ভেতরে থাকেন, তাদের জরুরি প্রয়োজনে আসা-যাওয়া এ জন্য প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে।

প্রবেশাধিকার সংরক্ষিত থাকার সময়টাতে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন) ব্যতীত অন্যকোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। বৈধ, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরও এ সময়ে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে নিয়ে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।

এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। ক্ষমতার পালাবদলের পর এবারের নির্বাচন নিয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং নির্বাচন সংশ্লিষ্টদের মধ্যে একটা আমেজ লক্ষ করা যাচ্ছে। প্রার্থীর সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭১ জন। হল সংসদে সব মিলিয়ে প্রার্থী হয়েছেন এক হাজার ৩৫ জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

ডাকসু নির্বাচনে প্রচারণার শেষ দিন আজ

আপডেট সময় ০২:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫