সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ, বহু হতাহত

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯১ বার পড়া হয়েছে

শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলার খার তহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট ম্যাচ চলাকালে বিস্ফোরণে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও অনেকে।

বাজৌর জেলার পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক পাকিস্তানি গণমাধ্যম ‘ডন’কে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে শিশুদেরও হাসপাতালে নেওয়া হয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, ‘বিস্ফোরণটি ঘটানো হয়েছে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে এবং এটি একটি লক্ষ্যভিত্তিক হামলা বলে মনে হচ্ছে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খেলা চলাকালে বিস্ফোরণে মাঠ কেঁপে ওঠে এবং সৃষ্টি হয় তীব্র বিশৃঙ্খলার। এক পুলিশ মুখপাত্র ‘এক্সপ্রেস ট্রিবিউন’কে বলেন, ‘যখন বিস্ফোরণে মাঠ কেঁপে ওঠে, আতঙ্কে অনেকেই এদিক সেদিক ছুটোছুটি করতে থাকেন।’

এমনিতেই পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈশ্বিক উদ্বেগ রয়েছে। এই হামলা দেশটিতে গণসমাবেশ ও ক্রীড়া ইভেন্টের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ, বহু হতাহত

আপডেট সময় ১১:৩০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫