সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

একই দলে মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী লিমিটেড। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব হয়েছিল রানার্সআপ। নতুন মৌসুম শুরু হতে লম্বা সময় বাকি থাকলেও ইতোমধ্যেই দল গোছানো শুরু করে দিয়েছে ক্লাবগুলো।

নতুন মৌসুমকে সামনে রেখে দল গুছানোতে ব্যস্ত সময় পার করছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তরুণ ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের বেশ কয়েকজন নিয়মিত মুখকে নিজেদের করে নিয়েছে তারা। বিশেষ করে গত আসরে মোহামেডানের জার্সিতে খেলা, অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে দলে ভিড়িয়েছে ক্লাবটি।

জাতীয় দলে খেলা পেসার খালেদ আহমেদ, শামীম পাটোয়ারীরাও আছেন প্রাইম ব্যাংকের স্কোয়াডে। এই দুই ক্রিকেটারই নিজেদের প্রমাণ করেছেন। নিজের দিনে যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে পাটোয়ারীর। অন্যদিকে, পেসার খালেদ বেশ লম্বা সময় বোলিং করার সামর্থ্য রাখেন।

তরুণ, প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে প্রাইম ব্যাংক দলে ভিড়িয়েছে অনূর্ধ্ব-১৯ দলের বর্তমান অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে। এছাড়া আকবর আলি, পেস বোলিং অলরাউন্ডার রিজান হোসেন, অভিষেক দাস অরণ্য, আবু হায়দার রনিও আছেন দলটিতে। রায়ান রাফসান, শাহাদাত হোসেন দিপু, আরিফুল ইসলাম, ইকবাল হোসেনের মতো ব্যাটারকেও দলে ভিড়িয়েছে প্রাইম ব্যাংক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

একই দলে মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম

আপডেট সময় ০৩:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫