ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরে নয়, পারলে দেশে এখনই আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিআরটিএ ট্রাস্ট বোর্ডের চেক হস্তান্তর শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে হবে : প্রতিমন্ত্রী ইশরাক ইয়াবা উদ্ধারের পর থানা ঘেরাও, চাপের মুখে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার অভিযোগ জমি বিরোধে রাতের আঁধারে কৃষকের ‘সর্বনাশ’ করলেন কৃষক লীগ নেতা আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
ডাকসু নির্বাচন

সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদের প্রার্থী ও বহিষ্কৃত এনসিপি নেতা মাহিন সরকারের পর জামাল উদ্দিন খালিদের সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে এবার সরে দাঁড়ালেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান।
শনিবার (৬ সেপ্টেম্বর) আরিয়ান তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ব্যক্তিগত কারণ দেখিয়ে একই পদের প্রার্থী তার বিভাগের বন্ধু আহাদ বিন ইসলাম শোয়েবকে নৈতিক সমর্থন জানিয়ে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আরিয়ান তার ফেসবুক পোস্টে লেখেন, আমার শরীরও ভালো নেই, পাঁচদিন যাবত এক প্রকার বেডে পড়ে আছি, কোনো প্রচারণা সম্ভব হচ্ছে না, অনেক পিছিয়ে গেছি। শারীরিক ও মানসিক মনোবল নষ্ট হয়ে গেছে।

‘আমি আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছি, ক্লাবের মাধ্যমে আমার একটা সুযোগ আছে কিছু দিয়ে যাওয়ার শিক্ষার্থীদের। পাশাপাশি আমার অরাজনৈতিক টার্মটাও এখানে বেশি রেলিভেন্ট ডাকসু থেকে। আর রাজনীতিতে চলমান ভাঙা-গড়ার দ্বন্দ্বে আমি একদম আর সামনে এগোতে চাচ্ছি না। ক্লাবের সবার আসলে আমার প্রতি একটা তীব্র আশা-আকাঙ্ক্ষার জায়গা আছে, তাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।’

আরিয়ান লেখেন, এ ছাড়া আমি মাস্টার্সের নিয়মিত ছাত্র, ক্লাস-পরীক্ষার চাপও ভালোই, সাথে রিসার্চার হিসেবে কাজ করছি একটা কোম্পানিতে। নিজের একটা ছোটখাটো স্টার্টআপ শুরু করেছি। সব মিলিয়ে আমি স্বাভাবিকভাবেই খুব ব্যস্ত। আমার সামনে কয়েকটা রিসার্চ পেপার সাবমিশনের ডেডলাইনও আছে। এর বাইরে আমি খুব গভীরভাবে ভেবে দেখলাম আমি কতটুকু কী অবদান রাখতে পারব নির্বাচিত হয়ে আসলেও।

প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ না থাকার কথা উল্লেখ করে তিনি লেখেন, যদিও প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই, আনঅফিসিয়ালি ব্যক্তিগত কারণ ও ক্যারিয়ার ফোকাসের কথা মাথায় রেখে সরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। আমি আমার ডিপার্টমেন্টের বন্ধু শোয়েবকে নৈতিক সমর্থন দিচ্ছি। সবাই আমার ও তার জন্য মন ভরে দোয়া করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে নয়, পারলে দেশে এখনই আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী

ডাকসু নির্বাচন

সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী

আপডেট সময় ০২:১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫