ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল
জশনে জুলুসে ভক্তদের ঢল

সড়কের মোড়ে মোড়ে শরবত, খেজুর ও খাবার বিতরণ

চট্টগ্রাম নগরীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী জশনে জুলুশ উপলক্ষে নগরীর মোড়ে মোড়ে শরবত, খেজুর ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর আগ্রাবাদ, দেওয়ানহাট, টাইগারপাস, দামপাড়া, জিইসির মোড়, দুই নম্বর গেট, ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট ইত্যাদি সড়কের মোড়ে পিকআপ নিয়ে শরবত বিতরণ করতে দেখা গেছে।

মুরাদপুর এলাকায় মো. নাজিম কালবেলাকে বলেন, আমরা প্রতিবছর নিজেদের উদ্যোগে জনসেবামূলক কাজ করি। বিনিময়ে কোনো টাকা নেওয়া হয় না।

ফ্রিপোর্ট থেকে আসা ইসলাম কালবেলাকে বলেন, শরবত, খেজুর, শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। কোনো টাকা নিচ্ছে না। এগুলো হলো আত্মার সম্পর্ক।
উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম মিলাদ আয়োজন—৫৪তম জশনে জুলুস। আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ মহাসমাবেশে কোটি মুসল্লির ঢল নামবে বলে আশা করা হচ্ছে।

গত বছরের মতো এবারও জশনে জুলুসের নেতৃত্ব দেবেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ)। বড় ভাই সৈয়দ মুহাম্মদ তাহির শাহ (মা.জি.আ.) বয়সজনিত অসুস্থতার কারণে চট্টগ্রামে আসতে না পারায় ২০২৪ সাল থেকেই জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তবে এবার তার সঙ্গে আছেন সৈয়দ মুহাম্মদ তাহির শাহর (মা.জি.আ.) সন্তান সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়দ মুহাম্মদ সাবির শাহর (মা.জি.আ) সন্তান সৈয়দ মেহমুদ আহমদ শাহ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

জশনে জুলুসে ভক্তদের ঢল

সড়কের মোড়ে মোড়ে শরবত, খেজুর ও খাবার বিতরণ

আপডেট সময় ১২:০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫