সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

৪০ সেকেন্ডেই দুই বছরের অপেক্ষার অবসান ঘটালেন ব্রাজিল ফুটবলার

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

দুই বছর ধরে ভেতরে জমে থাকা যন্ত্রণা, লাঞ্ছনা আর অনিশ্চয়তার অবসান ঘটল এক ঝটকায়। মাত্র ৪০ সেকেন্ডই যথেষ্ট ছিল ব্রাজিলের ফুটবলার লুকাস পাকেতার জন্য—যার মধ্যে তিনি ফিরে পেলেন হাসি, গর্ব আর মুক্তির স্বাদ।

মারকানায় চিলির বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বদলি হিসেবে নামেন তিনি। দ্বিতীয়ার্ধের ২৫:৫৩ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলির জায়গায় মাঠে নামেন, ২৬:২০ মিনিটে প্রথমবার বল স্পর্শ, আর ২৬:৩৩ মিনিটে লুইস হেনরিকের ক্রস থেকে দারুণ এক হেডে গোল! দুই বছরের অপেক্ষার প্রতীকী মুক্তি যেন সেই মুহূর্তেই মিলল।

গোলের পর আবেগভরা কণ্ঠে পাকেতা বললেন, ‘আমি খুশি যে নিজের আসল চেহারা প্রমাণ করতে পেরেছি। আমার সত্যি জয় হয়েছে, আর আজ আমি আবার হাসি মুখে ফুটবল খেলতে পারছি।’

তদন্ত, বিতর্ক আর অভিযোগের আঁধার শেষে তিনি এখন হালকা, মুক্ত: ‘এটা নিঃসন্দেহে এক স্বস্তি। এই সময়ে আমি পরিবার আর স্ত্রীকে আরও ভালোভাবে চিনেছি। আজ আবার নিজেকে ফিরে পাওয়া মানে কাঁধ থেকে এক বিশাল বোঝা নেমে যাওয়া।’

পাকেতার ক্যারিয়ার প্রায় থমকে গিয়েছিল ইংলিশ এফএ-র সেই তদন্তে। ম্যাচে হলুদ কার্ড পাওয়ার ঘটনায় শুরু হওয়া জুয়া কেলেঙ্কারি নিয়ে টানা দুই বছর ঝুলে ছিলেন তিনি। অবশেষে সম্প্রতি ৩০০ পৃষ্ঠার নথি প্রকাশ করে এফএ জানায়, প্রমাণগুলোতে অসঙ্গতি ছিল, আর তাই পাকেতা সম্পূর্ণভাবে মুক্ত।

সেই রায়ের পরই জাতীয় দলে ফেরা, আর ফেরা ম্যাচেই গোল—গল্পটা যেন সিনেমার মতো। তাও আবার ঘরের মাঠ মারকানায়, যেখানে একসময় ফ্ল্যামেঙ্গো জার্সি পরে খেলে বেড়াতেন।

মাত্র ১৯ মিনিট মাঠে থেকেও আলো ছড়িয়েছেন পাকেতা। ২৭ বার বল স্পর্শ, ২০ পাসের মধ্যে ১৭ সঠিক, একটি সফল ড্রিবল আর চারটি দ্বৈরথের মধ্যে জিতেছেন তিনটিতে। যেন বলতে চাইছেন—সময় নষ্ট করতে চান না আর।

দরিভালের সর্বশেষ দলে ছিলেন না, আনচেলত্তির প্রথম ডাকেও জায়গা হয়নি। এবার শুধু স্কোয়াডে ফেরা নয়, প্রমাণ করলেন তিনি আবারও আস্থার যোগ্য। সামনে বলিভিয়ার বিপক্ষে কঠিন ম্যাচ, উচ্চতার চ্যালেঞ্জ, আর পাকেতা সম্ভবত সে ম্যাচ শুরু করবেন একাদশে থেকেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

৪০ সেকেন্ডেই দুই বছরের অপেক্ষার অবসান ঘটালেন ব্রাজিল ফুটবলার

আপডেট সময় ০৮:৩৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫