ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা বিএনপি বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় এনেছে: চিফ হুইপ ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার, ত্রিভুজ প্রেমের বলি? চাঁপাইনবাবগঞ্জে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্বাস্থ্য উপদেষ্টা

চট্টগ্রামে সরকারি-বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা খুবই অপ্রতুল

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, চট্টগ্রামে সরকারি এবং বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা খুবই অপ্রতুল, সরকারি পর্যায়ে শুধুমাত্র চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও জেনারেল হাসপাতালের ওপর আমাদের নির্ভর করতে হচ্ছে। এটি চট্টগ্রামবাসীর জন্য দুর্ভাগ্যজনক।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন শেষে কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটি, হাসপাতাল ও মেডিক্যাল কলেজের শিক্ষক-শিক্ষিকা, ডাক্তার, নার্স, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নূরজাহান বেগম বলেন, সরকারের অনেক সীমাবদ্ধতা রয়েছে। অর্থনৈতিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত একটা অর্থনীতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তারপরও আমরা সরকারের অগ্রাধিকার অনুযায়ী সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। সরকারের আর্থিক অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা স্বাস্থ্যখাতে অনেক কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আমাদের নার্সদের বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষভাবে তৈরি করতে হবে। ইংরেজি ভাষায় তাদের দক্ষতা বাড়াতে হবে। জাপানে প্রচুর নার্সের চাহিদা রয়েছে। তাদের জাপানি ভাষা শিখতে হবে। এজন্য আমাদের কেয়ার গিভার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে কোয়ালিটি টিচিং দরকার। বর্তমান সরকার মেডিক্যাল শিক্ষায় কোয়ালিটির ব্যাপারে কোন প্রকার ছাড় দিবে না। যারা কোয়ালিটি নিশ্চিত করতে পারবে না, তাদের ব্যাপারে সরকার কঠিন সিদ্ধান্ত নেবে।

পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে নগরীর পার্কভিউ হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা। সেখানে তিনি আহত শিক্ষার্থী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় স্বাস্থ্য উপদেষ্টার তার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭

স্বাস্থ্য উপদেষ্টা

চট্টগ্রামে সরকারি-বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা খুবই অপ্রতুল

আপডেট সময় ০৪:২১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫