ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের বন্দুকের গুলিতে ব্যবসায়ীর আত্মহত্যা

ঝিনাইদহের কোটচাঁদপুরে নজরুল ইসলাম নজু (৬০) নামে এক কাপড় ব্যবসায়ী নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার পৌরসভা ৫নং ওয়ার্ডের নিজ বাসভবনে লাইসেন্সকৃত দোনালা বন্দুকের গুলিতে তিনি আত্মহত্যা করেন। নিহত নজরুল ইসলাম ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।

পরিবার ও স্থানীয়দের থেকে জানা যায়, ভোর ৮টার দিকে পরিবারের সদস্যদের আলাদা কক্ষে আটকে রেখে নিজের গলায় বন্দুক ঠেকিয়ে গুলি চালান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার সোহেল আরমান বলেন, নজু দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করছিলেন এবং ব্যাংকের সঙ্গে তার লেনদেন ছিল। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সেটা প্রশাসন তদন্তের মাধ্যমে নিশ্চিত করবে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, নিহত নজরুল প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার খেলাপি ঋণ ছিল। তবে পারিবারিক কলহও একটি কারণ হতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের বন্দুকের গুলিতে ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেট সময় ১১:৪০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫