ঢাকা ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

পররাষ্ট্রসচিবের সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৫৮ বার পড়া হয়েছে

অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকা‌লে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের দপ্তরে তার সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক‌টি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন পিটার হাস।

হাস বর্তমানে অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টার দা‌য়িত্ব পা‌লন করছেন। তবে পররাষ্ট্রস‌চিব ও অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টার সাক্ষা‌তে আলোচনার বিষ‌য়ে কো‌নো তথ‌্য এখ‌নো জানা সম্ভব হয়‌নি।

বুধবার কক্সবাজার ও মহেশখালী যান পিটার হাস। সেখানে তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন। অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টার দা‌য়িত্ব পাল‌নে বি‌ভিন্ন সম‌য়ে বাংলাদেশে আসেন পিটার। ত‌বে রাষ্ট্রদূতের দা‌য়িত্ব পাল‌নের সম‌য়ে বেশ আলো‌চিত হন তি‌নি। সেই প্রেক্ষাপ‌টে এখ‌নো পিটারকে ঘি‌রে অ‌নে‌কের দৃ‌ষ্টি থা‌কে, আলো‌চনা হয়।

ঢাকায় সবশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত তিনি ঢাকায় দায়িত্ব পালন করেন। গত বছরের ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান পিটার হাস। প‌রে তি‌নি অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হি‌সে‌বে যোগ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

পররাষ্ট্রসচিবের সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ

আপডেট সময় ০৩:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫