কুমিল্লার মনোহরগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হলো জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষ্যে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে পোনামাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের পাশে ডাকাতিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। এ সময় তিনি হয় ডাকাতিয়া নদীর পাড়ে বৃক্ষরোপন ও জনসম্মুখে গাছের চারা বিতরণ করেন। পরে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এক বর্ণাঢ্য র্যালী শেষে মনোহরগঞ্জ উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। সভায় সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম—আহবায়ক আলহাজ্ব শাহ সুলতান খোকন, উপজেলা বিএনপির নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বিপুলাসার ইউপির সাবেক চেয়ারম্যান মো. শরীফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম—আহবায়ক প্রফেসর আলী মর্তুজা ভঁূইয়া, এস.এম মুনসুর আলম, মো. আব্দুল মুনাফ, কাজী আবুল বাশার কিরন, মোহাম্মদ আলী, গিয়াস উদ্দিন সৈকত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্ল্যা জিকু, যুগ্ম—আহবায়ক মো. কামরুজ্জামান, সদস্য সচিব আমান উল্ল্যা চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কবির হোসেন শান্ত, স্টাফ রিপোর্টার 





















