ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে

ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করা যাবে না : ফিরোজ

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, নির্বাচন বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলছে। কোনো ষড়যন্ত্র করে বাংলাদেশের নির্বাচন বন্ধ করা যাবে না। যারা নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করবে তাদের হাসিনার মতো বাংলাদেশ থেকে তারেক রহমানের নেতৃত্বে বিতাড়িত করা হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহরের ভূষণ স্কুল সড়ক থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে এসে শেষ হয়। পরে সমাবেশে এ কথা বলেন তিনি।

এর আগে দুপুর থেকে ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুল সড়কে আসতে থাকে। এ সময় মহিলা দলের বিপুল সংখ্যক নারীদের উপস্থিতি ছিল। বাদ্যযন্ত্রের তালে তালে ও নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।

সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ড. ইউনূস সাহেব আপনি একজন সম্মানীয় ব্যক্তি। জনগণ দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত। আপনি ওয়াদা করেছেন আগামী ফেব্রুয়ারিতে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেবেন। আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে রাজপথ থেকে ঘরে ফিরে যাবে নেতাকর্মীরা।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহাবুবার রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল, তাঁতীদল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করা যাবে না : ফিরোজ

আপডেট সময় ০৯:০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫