ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে

ঠাকুরগাঁওয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সিলগালা

ঠাকুরগাঁওয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়েছে। বৈধ কাগজপত্র না থাকা, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অপর একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আমাদের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং হাজীপাড়া এলাকায় অবস্থিত নিউ সূর্যের হাসি ক্লিনিকে অভিযান চালানো হয়।

অভিযানে সেনাবাহিনীর কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন। নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. মো. ইফতেখায়রুল ইসলাম।

প্রশাসনের কর্মকর্তারা জানান, ‘আমাদের হাসপাতাল’ নামে একটি হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশনের সময় অ্যানেস্থেসিয়ার জন্য অনুমোদিত চিকিৎসকের পরিবর্তে অন্য চিকিৎসক দিয়ে কাজ চালাতেন। এছাড়াও প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন করেনি এবং নোংরা পরিবেশে অপারেশন কার্যক্রম পরিচালনা করত।

অন্যদিকে, নিউ সূর্যের হাসি ক্লিনিক নামে একটি ক্লিনিক কোনো প্রকার অনুমোদন ছাড়াই অন্য প্রতিষ্ঠানের নামে কার্যক্রম পরিচালনা করছিল, যা সম্পূর্ণ বেআইনি। তাই প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ ও ডা. মো. ইফতেখায়রুল ইসলাম ঢাকা পোস্ট-কে বলেন, ‘আমাদের হাসপাতাল’ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং রোগীদের স্থানান্তরের জন্য ৩ দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময় পর প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যাতে রোগীরা কোনো প্রকার হয়রানি বা ক্ষতির সম্মুখীন না হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সিলগালা

আপডেট সময় ০৮:৫৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫