ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে

সুদ ব্যবসায়ীর ফাঁদে সর্বস্বান্ত পরিবার, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজবাড়ী শহরের মোস্তফা প্লাজায় বসন্তপুর ইউনিয়নের কয়েকজন ভুক্তভোগী কৃষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ভুক্তভোগীরা বলেন, উদয়পুর এলাকার সাহান সরদার দীর্ঘদিন ধরে চক্রবদ্ধভাবে সুদের ব্যবসা পরিচালনা করছেন। সুদের টাকা পরিশোধে ব্যর্থ হলে তিনি গ্রাহকদের বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করেন। প্রতারণার মাধ্যমে শতাধিক দরিদ্র পরিবারকে সর্বস্বান্ত করে দিয়েছেন তিনি।

ভুক্তভোগীদের অভিযোগ, সাহান সরদার প্রথমে দরিদ্র মানুষদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন এবং বিভিন্ন কৌশলে তাদের কাছ থেকে স্বাক্ষর করা একাধিক চেক সংগ্রহ করেন। এরপর অল্প টাকা দিয়ে বড় অঙ্কের সুদ আদায় করেন। কেউ টাকা পরিশোধে ব্যর্থ হলে, পূর্বে সংগৃহীত ফাঁকা চেকের পাতায় ইচ্ছেমতো অঙ্ক বসিয়ে আদালতে মামলা দায়ের করেন। তার নির্যাতনে বসন্তপুর ইউনিয়নের বহু পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী কৃষক মোহাম্মদ তাইজুদ্দিন বিশ্বাস, কাশেম শেখ, সাথী বেগম, চান ব্যাপারীসহ প্রায় অর্ধশত কৃষক-কৃষাণী। তারা সাহান সরদারের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানান।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখবো। কোনো নির্যাতিত পরিবার থানায় অভিযোগ দিলে, সেটিও গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সুদ ব্যবসায়ীর ফাঁদে সর্বস্বান্ত পরিবার, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৬:৩৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫