সংবাদ শিরোনাম ::
স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে দুই বোন লতা-পাতার বিয়ে প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও হাজতে পাঠানো হবে: আইনমন্ত্রী সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা পবিপ্রবি’র হিট প্রজেক্টের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত জন্মদিনের আনন্দের একদিন পরই জনপ্রিয় অভিনেত্রীর আকস্মিক মৃত্যু মাদকমুক্ত ফুলবাড়ী উপজেলা গড়ার অঙ্গীকার নিয়ে জনসচেতনামূলক শোভাযাত্রা ১৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা জনগণের টাকা আর পাচার হতে দেবো না : প্রধানমন্ত্রী

৯ সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন হবে : এস এম ফরহাদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেছেন, আগামী ৯ সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন হতে হবে এবং এ ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। ৯ সেপ্টেম্বরই ডাকসু হতে হবে। যারা ডাকসু পেছানোর ষড়যন্ত্রে জড়িত, তাদেরকে শিক্ষার্থীরা ৯ সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে।
ফরহাদ আরও বলেন, ডাকসুকে নিয়ে কিছু গোষ্ঠী নানামুখি ষড়যন্ত্র চালাচ্ছে। ৯ সেপ্টেম্বর ডাকসু হবে, কোনো ষড়যন্ত্র ডাকসুকে পেছাতে পারবে না।

এর আগে সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করার ঘোষণা দেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের ওপর শুনানি শেষে আদেশে বলেন, ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে। পরে নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

৯ সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন হবে : এস এম ফরহাদ

আপডেট সময় ০৬:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫