সংবাদ শিরোনাম ::
মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও হাজতে পাঠানো হবে: আইনমন্ত্রী সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা পবিপ্রবি’র হিট প্রজেক্টের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত জন্মদিনের আনন্দের একদিন পরই জনপ্রিয় অভিনেত্রীর আকস্মিক মৃত্যু মাদকমুক্ত ফুলবাড়ী উপজেলা গড়ার অঙ্গীকার নিয়ে জনসচেতনামূলক শোভাযাত্রা ১৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা জনগণের টাকা আর পাচার হতে দেবো না : প্রধানমন্ত্রী ৪২ রানে ৬ উইকেট হারিয়ে কঠিন বিপদে বাংলাদেশ এনবিআর কর্মকর্তা সম্পদের পাহাড় গড়ে হাজার কোটি টাকা লুট করে পালালেন শহিদুল যমুনা অয়েলে গণবদলি নিয়ে আলোচনা, তালিকায় নেই আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নিন্দা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন ঘাটতিতে ঘটছে শিক্ষার্থী-গ্রামবাসী সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি।

রোববার (৩১ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, হামলায় নারী শিক্ষার্থীদের হেনস্তা এবং অন্তত ৬০ জন শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাই অবিলম্বে হামলায় জড়িত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে।
আরও বলা হয়, এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি, যা তাদের চরম দায়িত্বহীনতার পরিচায়ক। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটই শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আবাসন ঘাটতির কারণে অধিকাংশ শিক্ষার্থীকে হলে না থেকে কটেজ ও মেসে থাকতে হয়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু কটেজ-মালিকের দৌরাত্ম্য বাড়ছে, যা প্রায়ই গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের দিকে গড়ায়।

অতীতে একাধিকবার এ ধরনের সংঘর্ষ ঘটলেও প্রশাসন উদাসীন থেকেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব হলেও তারা তা পালনে ব্যর্থ হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি আবাসন সংকট নিরসনে দ্রুত নতুন হল নির্মাণের জোর দাবি জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও হাজতে পাঠানো হবে: আইনমন্ত্রী

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নিন্দা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন ঘাটতিতে ঘটছে শিক্ষার্থী-গ্রামবাসী সংঘর্ষ

আপডেট সময় ০৭:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫