ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় প্রজন্ম লীগ নেতাসহ গ্রেপ্তার ৫ বঙ্গোপসাগর থেকে গ্যাস তুলে নিয়ে যাচ্ছে ভারত ও মিয়ানমার: স্বাস্থ্যমন্ত্রী বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীর তিন দাঁত ভাঙার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ফ্যামিলি-কৃষক কার্ড নিয়ে স্বজনপ্রীতি করলেই মামলা: ডেপুটি স্পিকার পবিপ্রবিতে ফিশারিজ টেকনোলজি বিভাগে গবেষণাগার উদ্বোধন করলেন পবিপ্রবি উপাচার্য মৃত্যুফাঁদে বড়লেখা পৌর মার্কেট, জীবনের ঝুঁকিতে ব্যবসায়ীরা ভৈরবে জে.আই. ইমপেক্সে ৩৫ কোটি টাকার ভ্যাট ফাঁকি, জব্দ বিপুল নথি বান্দরবানে রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ সম্মাননা স্মারক পেলেন নীলফামারীর সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু
ছাত্রশিবিরের দাবি

‘মিথ্যাচার ও প্রোপাগান্ডা চালাচ্ছেন রাবি ছাত্রদল সভাপতি’

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়ন তুলতে এসে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে রাবি ছাত্রশিবির। এ সময় বক্তব্য চলাকালে রাবি ছাত্রশিবিরের সভাপতির বুকে বোতল নিক্ষেপ করেন অজ্ঞাত ব্যক্তি। রোববার (৩০ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একাত্মতা প্রকাশ করে বক্তব্য দিচ্ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। এ সময় পাশেই ছিলেন রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। বক্তব্য চলাকালে শিবির সভাপতির বুকে বোতল নিক্ষেপ করা হয়।

এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান বলেন, রাবিতে ছাত্রদল ও ছাত্রশিবির মধ্যে নাকি সংঘর্ষ চলছে- এমন মিথ্যাচার ও প্রোপাগান্ডা চালাচ্ছেন রাবি ছাত্রদল সভাপতি। ছাত্রশিবির মনোনয়ন ফরম উত্তোলন করতে যাবে এইটা জেনেই বহিরাগতদের এনে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুর ও রাকসু ভবনে তালা দিয়েছে। রাকসু শিক্ষার্থীদের অধিকার। এটি নিশ্চিতে ছাত্রশিবির গঠনমূলক আন্দোলন চালু রাখবে।

রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমি মনোনয়ন তুলতে এসেছি। যারা আমাকে বোতল নিক্ষেপ করেছেন তাদেরকে বলতে চাই- আমরা কিন্তু আমাদের শক্তি প্রদর্শন করিনি। আমরা কারো সাথে দ্বন্দ্বে জড়াতে চাই না। আমরা মনোনয়ন ফরম তুলতে এসেছি, তুলে চলে যাব। ছাত্রদলের ভাইদেরকে আমরা বন্ধু সংগঠন মনে করি। তারা যদি কোনো যৌক্তিক দাবি আদায়ের জন্য এখানে এসে থাকে, তাহলে তারা তা আদায় করুক। আমরা কোনো বাধা দিচ্ছি না। জুলাই পরবর্তীতে এসে কেউ যদি শক্তি প্রদর্শন করতে চায় তাহলে তারা যেন ছাত্রলীগ থেকে শিক্ষা নেয়।

এর আগে সকাল ৯টা থেকে ক্যাম্পাসে অবস্থান করে রাবি ছাত্রদল। পরে সকাল সাড়ে ১০টার দিকে রাকসুর কার্যক্রম বন্ধ করে দিয়ে কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে তালা ভেঙে রাকসুর কার্যালয়ে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় প্রজন্ম লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

ছাত্রশিবিরের দাবি

‘মিথ্যাচার ও প্রোপাগান্ডা চালাচ্ছেন রাবি ছাত্রদল সভাপতি’

আপডেট সময় ০৩:২১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫