সংবাদ শিরোনাম ::
২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ

বদলে গেল মাহমুদউল্লাহ রিয়াদ-নাঈম শেখদের দল

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৬১৭ বার পড়া হয়েছে

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলো নীরব থাকলেও বেশ সক্রিয় ভূমিকায় দলবদলের মাঠে নেমেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। লিগের শিরোপা নিজেদের করে নেওয়ার লক্ষ্যে শক্তিশালী দল গঠন করতে যাচ্ছে তারা। একের পর এক তারকা ক্রিকেটারদের নিজেদের করে নিচ্ছে রূপগঞ্জ। মাঠের খেলায় চমক দেখানোই যেন তাদের মূল লক্ষ্য।

জানা গেছে, আসন্ন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে রূপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদল বড় বাজেট নিয়ে মাঠে নেমেছেন। তবে বিপরীত চিত্র ঐতিহ্যবাহী আবাহনী ক্লাবে। অর্থ সংকটে দলটির অনেক তারকা ক্রিকেটারই নাম লেখাচ্ছে ভিন্ন ভিন্ন দলে। আবাহনীর ঘরের ছেলে হিসেবে পরিচিত মোসাদ্দেক হোসেন সৈকতের নতুন ঠিকানা রূপগঞ্জ। একই দলে নাম লেখিয়েছেন নাঈম শেখ, রাকিবুল হাসানরাও।

দল গোছানোর কাজে সক্রিয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও। লিজেন্ডস অব রূপগঞ্জের উইকেটরক্ষক-ব্যাটার আকবার আলীকে নিজেদের করে নিয়েছে তারা। দেশের তারকা ক্রিকেটার, মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাহমুদউল্লাহ রিয়াদকেও দলে ভিড়িয়েছে প্রাইম ব্যাংক।

মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান জানান, অভিজ্ঞদের পরিবর্তে এবার তরুণদের নিয়ে দল গড়ে দেখতে চান তারা। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের লক্ষ্য পুরোনোদের ধরে রাখা। এখনো দল গোছানোর কাজে হাত দিতে পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্স।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ

বদলে গেল মাহমুদউল্লাহ রিয়াদ-নাঈম শেখদের দল

আপডেট সময় ১১:৫৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫