সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

অনেকে আমাকে মুসলিম হওয়ার কারণে টার্গেট করে

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৬২৭ বার পড়া হয়েছে

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। সেই ম্যাচে ভারতের পেসার মোহাম্মদ শামি ওভারপ্রতি সবচেয়ে বেশি রান (১১) খরচা করেছিলেন। যে কারণে ভারতের সমর্থকরা সমালোচনায় বিদ্ধ করেছিলেন শামিকে। এমনকি কেউ কেউ তাকে ‘পাকিস্তানি’ বলেও গালাগাল করেছিলেন।

শুধু সেই এক বারই নয়, বিভিন্ন সময়েই ভারতের উগ্র সমর্থকরা শামিকে নিয়ে নেতিবাচক ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন। শামি মনে করেন, মূলত মুসলিম হওয়ার কারণেই অনেকে তাকে সমালোচনার লক্ষ্যবস্তু বানান। সম্প্রতি নিউজ-২৪ এর সঙ্গে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন ৩৪ বছর বয়সী এই পেসার।

এ বিষয়ে শামি বলেন, ‘অনেকে আমাকে মুসলিম হওয়ার কারণে টার্গেট করে, বিশেষ করে পাকিস্তানের ম্যাচের পর। আমি এসব নিয়ে ভাবি না। আমি তো মেশিন নই। ভালো দিন যেমন আসবে, খারাপ দিনও আসবে। আমি যখন দেশের হয়ে খেলি, তখন উইকেট নেওয়া আর ম্যাচ জেতার দিকে আমার ফোকাস থাকে। সোশ্যাল মিডিয়ার দিকে নয়।’

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে গ্রুপ পর্বেই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তবে পেহেলগামের সন্ত্রাসী হামলা ও গেল মে মাসে দুই পক্ষের সামরিক উত্তেজনার পর ভারতীয় সাবেক ক্রিকেটারদের অনেকেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার কথা বলেছেন।

এই প্রসঙ্গে মতামত জানতে চাইলে একেবারেই স্পষ্ট ভাষায় জবাব দেন শামি। তিনি বলেন, ‘আমি বিতর্কের বাইরে থাকি। সরকার আর বোর্ড যা সিদ্ধান্ত নেবে, আমরা তাই মেনে চলি। পাকিস্তানের বিপক্ষে খেলার আলাদা অনুভূতি আছে। কারণ সমর্থকদের উন্মাদনা অন্য রকম। তবে খেলোয়াড়দের জন্য এটা পারফর্ম করার ব্যাপার।’

ট্রল বা স্লেজিংয়ের শিকার হওয়া প্রসঙ্গে শামি বলেন, ‘একেবারেই না। শুধু একবার টেস্ট ম্যাচে বিরক্ত হয়েছিলাম, যখন কেউ সময় নষ্ট করছিল। তখন বলেছিলাম- তোমার খেলা খেলো। এটাই ছিল আমার আগ্রাসন। ট্রলিং আমাকে প্রভাবিত করতে পারে না, কারণ আমি সেটি এড়িয়ে যাই।’

এখন পর্যন্ত ভারতের হয়ে ১০৮টি ওয়ানডে, ৬৪টি টেস্ট ও ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন শামি। তবে অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে তিনি। এশিয়া কাপের স্কোয়াডেও জায়গা পাননি। বর্তমানে জাতীয় দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন শামি। তবে নির্বাচকরা যেভাবে এখন তরুণদের সুযোগ দিচ্ছেন, তাতে শামির জাতীয় দলে ফেরা কিছুটা কঠিনই বলা চলে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

অনেকে আমাকে মুসলিম হওয়ার কারণে টার্গেট করে

আপডেট সময় ০৮:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫