সংবাদ শিরোনাম ::
২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ

মেসি ঝলকে ফাইনালে মায়ামি

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৬১০ বার পড়া হয়েছে

মেসির নেতৃত্বে আবারও লিগস কাপে শিরোপার স্বপ্ন বুকে নিয়ে এগোতে শুরু করেছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন এই তারকার জোড়া গোলে তারা অরল্যান্ডো সিটিকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে।

ম্যাচের প্রথম লিড নিয়েছিল সফরকারী অরল্যান্ডোই। তবে এরপরই ঘুরে দাঁড়ায় মায়ামি। মেসির জোড়া গোলের পাশাপাশি তেলাস্কো সেগোভিয়ার এক গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে ফ্লোরিডার ক্লাবটি।

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে ৪৫+১ মিনিটে মার্কো পাসালিচ অরল্যান্ডোকে এগিয়ে দেন। এরপর মেসি ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান। এর আগে, ৭৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ডেভিড ব্রেকালো মাঠ ছাড়েন, ফলে অরল্যান্ডো সিটি দশ জনের দলে পরিণত হয়।

মেসি ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন ৮৮ মিনিটে। জর্ডি আলবারের সঙ্গে বল বিনিময় করে তিনি বেশ কয়েকজন প্রতিপক্ষ ডিফেন্ডারকে পেছনে ফেলে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন। এতে মায়ামি ২-১ গোলে এগিয় যায়। এরপর ৯০+১ মিনিটে সেগোভিয়ার গোলে মায়ামির ব্যবধান আরও বেড়ে যায়।

এই জয়ের মাধ্যমে ইন্টার মায়ামি লিগস কাপ ২০২৫-এর ফাইনালে পৌঁছেছে। দ্বিতীয় সেমিফাইনালে এলএএফসি এখন সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে খেলছে। ওই ম্যাচের জয়ী দলের সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে কোচ হাভিয়ের মাসচেরানোর দল। এর আগে ২০২৩ সালে মেসির অভিষেক মৌসুমেই শিরোপা জিতেছিল ইন্টার মায়ামি। এবারও নিশ্চয়ই মেসি দলের সঙ্গে সেই সাফল্য পুনরায় অর্জন করতে চাইবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ

মেসি ঝলকে ফাইনালে মায়ামি

আপডেট সময় ১১:৩৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫