ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া কোনো নির্বাচন সফল হতে পারে না। সহিংসতা শুরু হলে নির্বাচন নষ্ট হয়ে যাবে। নির্বাচন যদি সত্যিই চান তবে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শারমিন এস মুরশিদ বলেন, আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি। তাই রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতায় না জড়াতে। সহিংসতা ঘটলেই এটি কঠিন জায়গায় চলে যাবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আকস্মিকভাবে এসেছে। গত বছরের জুলাই-আগস্টে ঢাকার রাস্তায় যখন ঢেউয়ের পর ঢেউ জনসমুদ্রে রূপ নিয়েছিল, তখন মনে হয়েছিল স্বয়ং ফেরেশতা নেমে এসেছে। এই ঢেউ আমাদের কোথায় নিয়ে যাবে তা সময়ই বলবে।

দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা এমন একটি রাষ্ট্র পেয়েছি যেখানে কোনো টাকা ছিল না, কোনো সঠিক সিস্টেম নেই। দুর্নীতি এত স্তরে ছড়িয়ে আছে যে তা রাতারাতি দূর করা সম্ভব নয়। মানুষ যেমন ভালোবেসে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে এসেছিল, তেমনি এখন ধৈর্য হারাতে শুরু করেছে। কিন্তু মাত্র এক বছরের মধ্যে ১৫-১৬ বছরের অনিয়ম-দুর্নীতি কীভাবে ঠিক করা সম্ভব?

তিনি আরও বলেন, সময় বদলেছে, রাজনীতিকেও বদলাতে হবে। আমরা চলে যাব, কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আবেদন থাকবে তারা যেন সব স্তরে মিলেমিশে দেশের মানুষকে একটি নিয়মতান্ত্রিক নির্বাচন উপহার দেন।

মতবিনিময় সভায় নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমানসহ স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

আপডেট সময় ০৯:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫