ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

চন্দ্রনাথ পাহাড়ের সিঁড়ির সংস্কার দ্রুতই শুরু হবে : প্রেস সচিব

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত মন্দিরে যাতায়াতের জন্য সংস্কার কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, পাহাড়ের ১২০০ ফুট উঁচুতে হচ্ছে মন্দির। ওখানে সিঁড়ি বেয়ে যেতে হয়। ওই সিঁড়িটা যেই অবস্থা আছে সেটাকে আরো ডেভলপমেন্ট করা হবে। আজকে তিনজন উপদেষ্টা নির্দেশ দিয়েছেন এই সিঁড়ির ডেভলপমেন্টের কাজটা যেন খুব দ্রুত শুরু করা যায়।
বুধবার (২৭ আগস্ট) রেলভবনে আয়োজিত এক বৈঠক শেষে এ কথা জানান তিনি।

শফিকুল আলম বলেন, চন্দ্রনাথ হচ্ছে আমাদের বাংলাদেশি হিন্দু ধর্মীয় ভাই-বোনদের সবচাইতে মহাত্বের জায়গা। এটা হাজার হাজার বছর ধরে সেই জায়গাটায় আছে। ওইখানে ৪০০ মন্দির আছে। আমাদের তিন উপদেষ্টা বলেছেন, চট্টগ্রামের ডিসি, পুলিশ এবং ইন্টেলিজেন্স এজেন্সিকে বলা হয়েছে। কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে বরদাস্ত করা হবে না।

তিনি আরও বলেন, চট্টগ্রামের ডিসি সীতাকুণ্ড ইউএনও সবার সঙ্গে কথা বলা হয়েছে। এখানে অন্য কোনো ধরনের সমস্যা যদি থাকে সেগুলো খুব দ্রুত রিজলভ করা হবে।

রাজধানীর খিলক্ষেতে দুইটি মসজিদ ও একটি মন্দিরের জন্য রেলওয়ে জমি দেওয়ার বিষয় তিনি বলেন, রেলের আইনে কোথাও লেখা নেই ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য জমি বরাদ্দ দেওয়া যাবে। এই আইনকে সামনে রেখে এটা কিছু পরিবর্তন করে হিন্দু ভাইবোনদের জন্য পার্মানেন্টলি জমি দেওয়া হয়েছে।
এর আগে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদ, আন-নূর জামে মসজিদ ও খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের অনুকূলে জমি প্রদান করেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

চন্দ্রনাথ পাহাড়ের সিঁড়ির সংস্কার দ্রুতই শুরু হবে : প্রেস সচিব

আপডেট সময় ০১:৩৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫