ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শ্যামলী (৩০) নামের এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সুজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশ বলছে, কথা কাটাকাটির জেরে সুজন, শ্যামলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। প্রেমের সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ার হোসেন বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে সুজন, শ্যামলীকে রেলস্টেশনে নিয়ে আসেন। তারপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। আমরা ঘটনাস্থল থেকে ‍সুজনকে আটক করেছি। জানা গেছে, নিহত শ্যামলীর বাড়ি নাটোর জেলায় আর সুজনের বাড়ি পাবনায়। শ্যামলী আজিমপুর এলাকায় বসবাস করতেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) আবু হানিফ গণমাধ্যমকে জানান, গতকাল রাত ১১টার দিকে তারা খবর পান যে, রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের কাছে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে এক নারীকে কুপিয়ে আহত করেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৩:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫