ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বেগম খালেদা জিয়া আপোষহীন নে‌ত্রী : ফরহাদ মজহার

ক‌বি, লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, বেগম খালেদা জিয়া আপোষহীন নে‌ত্রী। বেগম খালেদা জিয়ার আপোষ সংগ্রাম ছাড়া এ গণঅভ্যুত্থান হতো না।

শ‌নিবার (২৩ আগস্ট) দুপু‌রে কু‌ড়িগ্রামের উলিপুর উপজেলা প‌রিষদ হলরু‌মে ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতি‌থির ব‌ক্তব্যে এ কথা ব‌লেন তি‌নি।

ফরহাদ মজহার ব‌লেন, বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গ্রেনেড হামলার মামলা দেওয়া হয়েছিল। তিনি ফাঁসির আসামি ছিলেন। মিথ্যা মামলা হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছে। বিগত ১৬ বছরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার।

তিনি আরও ব‌লেন, দেশে শেখ হাসিনার মতো অত্যাচারী সরকার যেন আর না আসে। রাজনীতিবিদদের কাছে নতি স্বীকার করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ড. মুহাম্মদ ইউনূস।

ফরহাদ মজহার ব‌লেন, তারা বিদেশ থেকে এসে বাংলাদেশের জনগণের মনের কথা, মনের ব্যথা কি বুঝবে? তাই আমাদের সবাইকে অত্যন্ত সচেতনভাবে বুঝতে হবে। সবাইকে একটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। সেখানে ছোট-বড় সব রাজনৈতিক দলকে রাখতে হবে। আমাদের প্রথম কাজটা হবে একটা গঠনতন্ত্র প্রণয়ন করা, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এখানে সবার মতামতকে মূল্য দিয়ে নতুন রাষ্ট্র বিনির্মাণ করা।

জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক নেছারউদ্দীনের সভাপ‌তি‌ত্বে এবং সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বক্তব‌্য দেন- সাংবাদিক শাহরিন আরাফাত, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, জুলাইযোদ্ধা আবদুল্লাহ আল নাহিন, অধ্যাপক আব্দুল বারী, সহকারী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

বেগম খালেদা জিয়া আপোষহীন নে‌ত্রী : ফরহাদ মজহার

আপডেট সময় ০৯:১৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫