ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ লালমনিরহাটের আদিতমারীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’

১৩ বছর পর ঢাকার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় পৌঁছেছেন। শনিবার সকালে দুদিনের সফরে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর এটি।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ সফর পাকিস্তান–বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। খবর দ্য নিউজের।

কূটনৈতিক সূত্র জানায়, ঢাকা–ইসলামাবাদের মধ্যে গত দুই দশকের শীতল সম্পর্ক উষ্ণ করতে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালোচ গত এপ্রিলেই ঢাকায় এসেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার এসেছেন ইসহাক দার।

সফরের দ্বিতীয় দিন রোববার তার মূল বৈঠক হবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। শুরুতে একান্ত বৈঠক এবং পরে প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলোচনায় ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, মানুষের চলাচল সহজ করা ছাড়াও দ্বিপক্ষীয় নানা বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সম্পর্ক এগিয়ে নিতে চায়। তবে অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা ছাড়া অগ্রগতি টেকসই হবে না বলে কূটনীতিকরা মনে করছেন।

ওই দিন বিকেলে ইসহাক দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসায় গিয়ে দেখা করবেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা

১৩ বছর পর ঢাকার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫