ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ লালমনিরহাটের আদিতমারীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’
চট্টগ্রামে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

চলতি বছরের মধ্যে চালু হবে ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট

চলতি বছরের মধ্যে ঢাকা–ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে পাকিস্তানি ব্যবসায়ীদের আগ্রহ আছে। আকাশপথ ছাড়া এটি সম্ভব নয়। এ বছর শেষ নাগাদ সরাসরি ফ্লাইট চালুর চেষ্টা করা হবে।
শুক্রবার (২২ আগস্ট) চট্টগ্রামের আগ্রাবাদের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের এক বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি জানান, দুই দেশের মধ্যে ভিসা সহজ করা হয়েছে, ফলে আগ্রহীরা অনলাইনে সহজে ভিসা নিতে পারবেন।

জাম কামাল বলেন, সরাসরি ফ্লাইট শুরু হলে মানুষে–মানুষে যোগাযোগ, ব্যবসায়িক সংযোগ, পণ্য পরিবহনসহ নানা বিষয়ে সুবিধা হবে। এ ছাড়া দুই দেশের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন নিয়ে রোববার চুক্তি সই হবে। এই গ্রুপ যৌথভাবে বাণিজ্যের রোডম্যাপ তৈরি করবে—কোন খাতে নজর দেওয়া হবে, কোথায় বিনিয়োগ ও রপ্তানি-আমদানির সম্ভাবনা আছে, তা নির্ধারণ করা হবে।

জাহাজ চলাচল প্রসঙ্গে তিনি বলেন, আমরা আঞ্চলিক সংযোগকে গুরুত্ব দিচ্ছি। চাল, গমসহ নিত্যপণ্য সরাসরি আদান–প্রদান হলে উভয় দেশের জন্যই উপকারী হবে। এতে সময় ও খরচ দুটোই বাঁচবে।

সম্পর্কোন্নয়নে যৌথ উদ্যোগ জরুরি উল্লেখ করে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে পাকিস্তানের ১০টির বেশি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। আগামী নভেম্বরে ফুড এক্সপোসহ বিভিন্ন আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা

চট্টগ্রামে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

চলতি বছরের মধ্যে চালু হবে ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট

আপডেট সময় ১০:৫৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫