ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডোম-ইনোর জালের ফাঁদে জমি-বাড়ি হারিয়ে নিঃস্ব শিক্ষক পরিবার নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা ইইডির প্রকৌশলীর টেবিলে টাকার লেনদেন, ‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’ ৫ ভাইয়ের দাপটে জিম্মি বরিশাল কর কমিশনারের কার্যালয় ঘুষ-দুর্নীতি ও সরকারি গাড়ির অপব্যবহারের অভিযোগে আলোচনায় ঠাকুরগাঁও এলজিইডির প্রকৌশলী মামুন সেই ফজলুল হকই এখন এফবিসিসিআইয়ের প্রশাসক লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ লালমনিরহাটের আদিতমারীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

৭৫ ওয়ার্ডে বর্জ্য সংগ্রহে নতুন আবেদন চাইল ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ৭৫টি ওয়ার্ডে প্রাথমিক বর্জ্য সংগ্রহ সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নতুন করে আবেদন আহ্বান করেছে সংস্থাটি। এর আগে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছেন।

নোটিশে বলা হয়, বর্তমানে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর মেয়াদ আগামী দুই মাসের মধ্যে শেষ হবে। বর্জ্য ব্যবস্থাপনার গতি ও মানোন্নয়ন নিশ্চিত করতে নতুন নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে। এ জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র ক্রয় ও জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শর্তে উল্লেখ করা হয়েছে, আবেদনপত্র ক্রয় ও জমা প্রদান কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। সিটি কর্পোরেশনের নগর ভবন বা আঞ্চলিক কার্যালয় থেকে সরাসরি আবেদনপত্র ক্রয়, বিক্রয় ও জমা দেওয়া যাবে না।
আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডোম-ইনোর জালের ফাঁদে জমি-বাড়ি হারিয়ে নিঃস্ব শিক্ষক পরিবার

৭৫ ওয়ার্ডে বর্জ্য সংগ্রহে নতুন আবেদন চাইল ডিএসসিসি

আপডেট সময় ০৯:৩২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫