সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

এশিয়া কাপে কোন বোলারকে মিস করবে ভারত, জানালেন হরভজন

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

এশিয়া কাপ ২০২৫ এর জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে অজিত আগারকারের নেতৃত্বাধীন ভারতের নির্বাচক কমিটি। দল ঘোষণার পর থেকেই সাবেক ক্রিকেটার, ক্রিকেট সমর্থকরা মেতেছে সমালোচনায়। ঘোষিত দলে জায়গা না পাওয়া মোহাম্মদ সিরাজকে নিয়ে মুখ খুলেছেন ভারতের সাবেক অফ-স্পিনার হরভজন সিং।

সাবেক এই স্পিনার মনে করেন, এশিয়া কাপে সিরাজের এক্স-ফ্যাক্টরকে মিস করবে দল। এই পেসার থাকলে ভারতের বোলিং লাইন আপ আরও শক্তিশালী হতো বলেও মন্তব্য করেন হরভজন।

সিরাজকে নিয়ে তিনি বলেন, ‘ আমি মনে করি মোহাম্মদ সিরাজের নাম এশিয়া কাপের দলে থাকা উচিত ছিল। সে ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে দারুণ করেছে। সিরাজকে নিলে দল আরও শক্তিশালী হতো, বোলিং আক্রমণও অনেক দৃঢ় হতো। আমি মনে করি, সিরাজ যে এক্স-ফ্যাক্টর আনে, সেটি কিছুটা হলেও এশিয়া কাপে মিস করবে ভারত।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ জয়ের পর থেকে আর সীমিত ওভারের দলে জায়গা হয়নি সিরাজের। তবে লাল বলের ক্রিকেটে তিনি নিয়মিতই সাফল্য এনে দিচ্ছেন। সাম্প্রতিক ইংল্যান্ড সফরে বল হাতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নিয়েছিলেন ২৩ উইকেট। লাল বলে এমন পারফরম্যান্সের পরও সাদা বলের টি-টোয়েন্টি ফরম্যাটের দলে ডাক পড়েনি সিরাজের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

এশিয়া কাপে কোন বোলারকে মিস করবে ভারত, জানালেন হরভজন

আপডেট সময় ১২:৩৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫