ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

পেট্রোবাংলায় অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) বিধিবহির্ভূত নিয়োগ ও পদোন্নতি, অতিরিক্ত অর্থের বিনিময়ে বিসিএসসিএলের কার্যাদেশ দেওয়া এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে অতিরিক্ত অর্থ দেওয়ার মাধ্যমে জাতীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) বিধিবহির্ভূত নিয়োগ ও পদোন্নতি দেওয়া, অতিরিক্ত অর্থের বিনিময়ে বিসিএসসিএলের কার্যাদেশ দেওয়া এবং ঠিকাদার প্রতিষ্ঠানকে অতিরিক্ত অর্থ প্রদানপূর্বক জাতীয় অর্থের ক্ষতিসাধনসহ নানা অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়।

অভিযানে পরিচালক পদে পদোন্নতি সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনায় জ্যেষ্ঠতার বিধি লঙ্ঘন এবং ফিডার পদে চাকরির মেয়াদ পূর্ণ না হওয়ার অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। একইসঙ্গে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির সঙ্গে টেন্ডার প্রক্রিয়া ছাড়া চুক্তি নবায়নের তথ্য-প্রমাণ পায় দুদক। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা শেষে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন জমা দিবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

পেট্রোবাংলায় অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

আপডেট সময় ০৯:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫