ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন-রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে আওয়ামীপন্থি প্রকৌশলী নিমিতোষ ওঝার হাতে প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডোম-ইনোর জালের ফাঁদে জমি-বাড়ি হারিয়ে নিঃস্ব শিক্ষক পরিবার নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা ইইডির প্রকৌশলীর টেবিলে টাকার লেনদেন, ‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’ ৫ ভাইয়ের দাপটে জিম্মি বরিশাল কর কমিশনারের কার্যালয় ঘুষ-দুর্নীতি ও সরকারি গাড়ির অপব্যবহারের অভিযোগে আলোচনায় ঠাকুরগাঁও এলজিইডির প্রকৌশলী মামুন সেই ফজলুল হকই এখন এফবিসিসিআইয়ের প্রশাসক

স্ত্রীসহ সাবেক কর পরিদর্শকের নামে মামলা করবে দুদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কর পরিদর্শক মো. আব্দুল বারী (এসএম বারী) ও তার স্ত্রী ফিরোজা বেগমের নামে পৃথক দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
অনুমোদন হওয়া মামলায় আব্দুল বারীর বিরুদ্ধে ৯৬ লাখ ৬০ হাজার ৯৯৮ টাকার সম্পদের তথ্য গোপন ও ১৯ লাখ ৩২ হাজার ১৬৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, ফিরোজা বেগমের বিরুদ্ধে যথাক্রমে ৩ কোটি ৩১ লাখ ৭ হাজার ৯৫০ টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ৯২ লাখ ৩০ হাজার ২০৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
ফিরোজা বেগমের বিরুদ্ধে অনুমোদন হওয়া মামলায় তার স্বামী আব্দুল বারীকেও আসামি করা হবে।

দুদকের অনুসন্ধান সূত্রে জানা যায়, আসামি ফিরোজা বেগমের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই করেছে দুদক। আসামি তার স্বামীর সহায়তায় সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জন করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন-রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি

স্ত্রীসহ সাবেক কর পরিদর্শকের নামে মামলা করবে দুদক

আপডেট সময় ০৫:২৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫