বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) উপদেষ্টা পরিষদের ৩৯তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ বিষয়ে উদ্যোগ নেয়।
ভিসা ছাড়াই যে ৩৯ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা । শক্তিশালী পাসপোর্টের র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ, হাজার হাজার নাগরিকের পাসপোর্ট বাতিল করছে পাকিস্তান । অনুমোদিত খসড়া অনুযায়ী, দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই একে অপরের দেশে প্রবেশ ও অবস্থান করতে পারবেন।
জ্যেষ্ঠ প্রতিবেদক 

























