ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে

বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হলো দেড় একর জমি

নিজস্ব প্রতিবেদক রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখলমুক্ত করতে যৌথভাবে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার (২০ আগস্ট) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাউটাইল মৌজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেড় একর জমি উদ্ধারসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন — দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন এবং বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (ঢাকা নদী বন্দর) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এ সময় ঢাকা নদী বন্দরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ খাল-বিল দখল করে যারা ঘুমাচ্ছেন, তাদের ঘুমানোর সময় শেষ
অভিযানে ৩টি দ্বিতল ভবন, ৩টি আধাপাকা কক্ষ ও প্রায় ২০০ ফুট দীর্ঘ একটি পাকা দেয়াল ভেঙে ফেলা হয়। পাশাপাশি প্রায় ১ দশমিক ৫ একর নদীর তীরভূমি দখলমুক্ত করা হয়।

এর আগে, বিআইডব্লিউটিএর পক্ষ থেকে জানানো হয়, হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন নং ৩৫০৩/২০০৯ ও ১৩৯৮৯/২০১৬ এর আদেশ অনুযায়ী এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পোস্তগোলা সেতু থেকে কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত এলাকাজুড়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন মৌজায় (চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ ও কাটুরাইল) সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভরাট অপসারণ করা হবে।

অভিযান কার্যক্রম নির্বিঘ্ন করতে ঢাকা জেলার পুলিশ সুপারের দপ্তরে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েনের অনুরোধ করা হয়েছে।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, বুড়িগঙ্গার তীরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দখল নদীকে সংকুচিত করছে। পরিবেশ ও নৌ-নিরাপত্তার স্বার্থে নিয়মিত উচ্ছেদ কর্মসূচি চালু রাখা হচ্ছে। এবারের অভিযানে স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে অংশ নিচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হলো দেড় একর জমি

আপডেট সময় ০৭:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫