ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে

দুদকের আরও এক উপ-পরিচালক সাময়িক বরখাস্ত

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আরও এক উপ-পরিচালক কমলেশ মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে উপ-পরিচালক মো. আহসানুল কবীর পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত আদেশে জানা যায়, কমলেশ মন্ডলকে অনুসন্ধান প্রতিবেদন সময়মতো দাখিল না করার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরখাস্তের প্রজ্ঞাপন ৬ আগস্ট জারি হলেও আসলে তাকে গত ১৭ জুলাই থেকেই সাময়িক বরখাস্ত করা হয়। তবে অজ্ঞাত কারণে প্রজ্ঞাপন তখন জনসমক্ষে প্রকাশিত হয়নি।
দুদক সূত্রে জানা গেছে, কমলেশ মন্ডল দায়িত্ব পালনের সময়ে ঢাকা ওয়াসার ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের পিডি ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আখতারুজ্জামানসহ অন্যান্যদের বিরুদ্ধে ঠিকাদারি নিয়োগ ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান পরিচালনার দায়িত্ব পান। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা না দেওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।
দুদকের আদেশে বলা হয়, ওই অভিযোগের বিষয়ে ২০২২ সালের ৪ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১০ এ্রপ্রিল পর্যন্ত অনুসন্ধান প্রতিবেদন দাখিল না করা ও সময় বৃদ্ধির আবেদন না করায় দুর্নীতি দমন কমিশনের কর্মচারী বিধিমালা, ২০০৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১০ জুলাই কমিশন সভায় ৪৩(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। বরখাস্ত থাকা অবস্থায় তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন। এ আদেশ প্রজ্ঞাপন ইস্যুর তারিখ থেকে কার্যকর হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

দুদকের আরও এক উপ-পরিচালক সাময়িক বরখাস্ত

আপডেট সময় ০৩:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫