ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে

চট্টগ্রামে ৫০ লাখ টাকার ভেজাল যৌন উত্তেজক ওষুধ জব্দ, গ্রেফতার ২

চট্টগ্রামের পাঁচলাইশে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিন (২০)।
সোমবার (১৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর তালতলা বন গবেষণাগার স্কুলের দক্ষিণ পাশে সোনিয়ার মায়ের কলোনিতে এই অভিযান চালানো হয়।

অভিযানে তিন বস্তা ট্যাবলেটের কৌটা, আট বস্তা কথিত ন্যাচারাল ড্রিংকিং পাউডার এবং তিন বস্তা নীল রঙের পাউডারের প্যাকেট জব্দ করা হয়। এসবের বাজারমূল্য প্রায় ৫০ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বিষয়টি নিশ্চিত করেন জানান, ষোলশহর এলাকার রোকসানা বেগম নামে এক নারীর টিনশেড ঘর থেকে ৪৫০ কৌটা অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ট্যাবলেট ও এক হাজার ৮০০ পাতা যৌন উত্তেজক পাউডার জব্দ করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ৫০ লাখ ১৭ হাজার টাকা। তবে অভিযানকালে রোকসানা বেগমকে পাওয়া যায়নি। এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

চট্টগ্রামে ৫০ লাখ টাকার ভেজাল যৌন উত্তেজক ওষুধ জব্দ, গ্রেফতার ২

আপডেট সময় ১২:০৮:০১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫