সংবাদ শিরোনাম ::
গুলশান সাবরেজিষ্ট্রি অফিসে নকলনবিশ গিয়াসউদ্দিনের ত্রাসের রাজত্ব! প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল আমাদের মাতৃভূমির নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ, চট্টগ্রামের সকল জেলা ও উপজেলা প্রতিনিধি অব্যাহতি ইঞ্জিনিয়ার শোয়েব বাশরি কে অভিনন্দন ১৯ প্রকল্পে রফিকুল হাসানের বিরুদ্ধে অনিয়মের সাইফুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে আলোচনা তুঙ্গে দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন শেয়ারবাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় সূচক ও লেনদেনে ভাটা আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠী রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময়

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিরণ পরিতোষ চন্দ্র (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে কারাগার থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্রে জানা গেছে, কিরণ পরিতোষের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তার বাবার নাম যোগেন্দ্র চন্দ্র সূত্রধর। শিশু ও নারী নির্যাতন দমন আইনে রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া মামলার আসামি ছিলেন তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কিরণ পরিতোষ কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুলশান সাবরেজিষ্ট্রি অফিসে নকলনবিশ গিয়াসউদ্দিনের ত্রাসের রাজত্ব!

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

আপডেট সময় ০৫:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫