ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা! ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

জাতীয় মৎস্য পদক পেলেন শেকৃবি অধ্যাপক কাজী আহসান

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবীব ‘জাতীয় মৎস্য পদক ২০২৫’ পেয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার হাতে এ পদক তুলে দেন।

অধ্যাপক ড. কাজী আহসান হাবীবের বাংলাদেশে প্রথমবারের মতো ইলিশ মাছ কৌটাজাতকরণের প্রযুক্তি এবং দিনে ও রাতে নিরাপদ শুঁটকি উৎপাদনে এসএইউ-ডিওএফ স্মার্ট সোলার সান ড্রায়ার উদ্ভাবক এক‌ই সাথে মেরিন বায়োডাইভার্সিটি পোর্টাল অফ বাংলাদেশ এবং ফ্রেশ ওয়াটার বায়োডাইভার্সিটি পোর্টাল অফ বাংলাদেশ নামক দুটি তথ্যসমৃদ্ধ ওয়েবসাইটেরও প্রতিষ্ঠাতা, যা দেশের জলজ জীববৈচিত্র্যের তথ্য সংগ্রহ ও গবেষণায় গবেষক ও আগ্রহীদের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে। এছাড়াও তার নেতৃত্বেই দেশের জলসীমা থেকে বিশ্বের নতুন তিনটি সামুদ্রিক মাছের প্রজাতি আবিষ্কৃত হয়েছে।

এছাড়াও অধ্যাপক হাবীব সেন্ট মার্টিন দ্বীপ ও সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে গবেষণামূলক তিনটি বইসহ বেশ কয়েকটি বিজ্ঞানভিত্তিক বই ও পাঠ্যবই রচনা করেছেন। মাধ্যমিক স্কুল পর্যায়ে সাধারণ ও মাদরাসা শিক্ষায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির কৃষি শিক্ষা বইয়ের মৎস্যবিজ্ঞান অংশের লেখক অধ্যাপক হাবীব যা ২০১২ সাল থেকে অদ্যাবধি বাংলা ও ইংরেজি মাধ্যমে পঠিত হয়ে আসছে।

জাতীয় মৎস্য পদক প্রাপ্তিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ অধ্যাপক হাবীবকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গর্বের বিষয়। আমরা শেকৃবি পরিবার তার এই অর্জনের জন্য অত্যন্ত আনন্দিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন

জাতীয় মৎস্য পদক পেলেন শেকৃবি অধ্যাপক কাজী আহসান

আপডেট সময় ১২:১৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫