ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা! ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

নির্বাচনের প্রস্তুতি জানতে ইসিতে আইআরআই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করলেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর প্রতিনিধিরা।
সোমবার (১৮ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক এই নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে ছিলেন আইআরআই-এর ডিরেক্টর স্টিফেন সীমা, ডেপুটি ডিরেক্টর ম্যাথ্যু কার্টার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।

বৈঠকের পর আইআরআই-এর ডিরেক্টর স্টিফেন সীমা সাংবাদিকদের বলেন, ৯০ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে আইআরআই। আজকের বৈঠকে আমরা কী করতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ইসি তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে।

তিনি বলেন, প্রাক নির্বাচনী পরিস্থিতি মূল্যায়ন নিয়ে ইসির সঙ্গে আলোচনা হয়েছে। তবে আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কোনো সুপারিশ করিনি। আমরা সরাসরি নির্বাচন কমিশনকে কোনো সহায়তাও দিই না। তবে আমরা দলগুলোকে গণতন্ত্র ও সুশাসন নিয়ে কারিগরি সহায়তা দিয়ে থাকি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ইতোমধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করেছি। দলগুলোর মধ্যে আন্ত:সংলাপ, নীতি নির্ধারণী সংলাপ, এমন নানা ধরনের কাজ করেছি।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কারিগরি সহায়তা অব্যাহত রাখব। আমাদের ঢাকা সফরের উদ্দেশ্য হচ্ছে— কীভাবে দলগুলোকে সহায়তা করা যায়। এ সহায়তা অব্যাহত থাকবে। এজন্য আমরা কমিশনের সঙ্গেও আলোচনা করেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন

নির্বাচনের প্রস্তুতি জানতে ইসিতে আইআরআই

আপডেট সময় ০৭:১০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫