ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন
অর্থ আত্মসাৎ

ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ও তার স্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

অর্থ আত্মসাতের অভিযোগে ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ ও তার স্ত্রী ফেরদৌস আরা বেগমসহ মোট ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৭ আগস্ট) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের অভিযোগে বলা হয়েছে, সাউথইস্ট ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার কর্মকর্তাদের সহযোগিতায় ঋণের নামে প্রায় ৬৮ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৬৩৪ টাকা আত্মসাৎ করেছেন আসামিরা।

এজাহারে বলা হয়, দি ডেল্টা এক্সেসরিজ লিমিটেডের চেয়ারম্যান ফারুক আহমেদ ও পরিচালক ফেরদৌস আরা বেগম ব্যাংকিং নিয়ম-নীতি উপেক্ষা করে অসৎ উদ্দেশে ৯টি ভিন্ন হিসাবের মাধ্যমে ৫৮ কোটি ৯০ লাখ টাকার বেশি ঋণ উত্তোলন করেন।
পরে সুদ ও অন্যান্য চার্জ মিলিয়ে ২০২৩ সালের ২৬ নভেম্বর পর্যন্ত ব্যাংকের মোট পাওনা দাঁড়ায় ১৫৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি। এর মধ্যে বিভিন্ন সময়ে তারা প্রায় ৯১ কোটি টাকা পরিশোধ করলেও অবশিষ্ট ৬৮ কোটি টাকার বেশি আর শোধ করেননি।

অভিযোগে বলা হয়েছে, ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা—যাদের মধ্যে শাখা প্রধান, ক্রেডিট ইনচার্জ, ফরেন ট্রেড ইনচার্জসহ মোট ১৩ জন কর্মকর্তা রয়েছেন—যারা ক্ষমতার অপব্যবহার ও যোগসাজশ করে ঋণ বিতরণে সহযোগিতা করেছেন। ফলে ঋণের শর্ত যথাযথভাবে পূরণ না হলেও ঋণ মঞ্জুর হয় এবং এর বড় অংশ আত্মসাৎ করা সম্ভব হয়।

মামলায় প্রধান আসামি করা হয়েছে ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফারুক আহমেদকে। তার স্ত্রী ফেরদৌস আরা বেগমকে করা হয়েছে দ্বিতীয় আসামি।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন—সাউথইস্ট ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার ইমাম বোখারী, এভিপি ও ফরেন ট্রেড ইনচার্জ মোজাম্মেল হক, এভিপি ও ফরেন ট্রেড ইনচার্জ মোর্শেদ আলম মামুন, ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল কবীর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল বাতেন চৌধুরী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুস সবুর, এসইভিপি নাসিম সিকান্দার, এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট সরদার হাজ্জাজ, ইভিপি আব্দুর রহমান চৌধুরী, এফএভিপি শিল্পী রাণী দাস, এভিপি শ্যামল কুমার চৌধুরী ও ভাইস প্রেসিডেন্ট কাজী আবু তাহের।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংকের অর্থ আত্মসাৎ করেছেন, যা আইনে শাস্তিযোগ্য অপরাধ। আসামিদের নামে ১৮৬০ সালের দণ্ডবিধির ৪০৬, ৪০৯ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

অর্থ আত্মসাৎ

ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ও তার স্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৫:২১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫