ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন বন কর্মকর্তা হয়েও বনে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সাত সকালে মোহনীয় লুকে ভাবনা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৬৯১ বার পড়া হয়েছে

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বর্তমানে কাজের চেয়ে নিজের লাইফস্টাইল নিয়ে বেশ আলোচনায় থাকেন এই তারকা। সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী, তাই তো নিজের নানা মুহূর্ত তাদের সামনে তুলে ধরেন অভিনেত্রী।

এবার একগুচ্ছ ছবি প্রকাশ করে ফের আলোচনায় চলে এলেন ভাবনা। জানা গেছে, বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখান থেকে তার নানা মুহূর্ত ভক্তদের কাছে ভাগ করে নিলেন; যা অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

নিজেকে সাহসী ও ভিন্ন অবতারে মেলে ধরতে ভাবনার জুড়ি নেই। তাই তো অস্ট্রেলিয়া সফর ঘিরে একাধিক পোস্টে ভিন্নভাবেই দেখা মিলল এই অভিনেত্রীকে। যেমন একটি পোস্টে ভাবনাকে একটি হোটেলের বাথরুমে আয়নার সামনে পোজ দিতে দেখা যায়। যেখানে ভাবনার পরনে ছিলো ফিটেড স্লিভলেস টপ ও হালকা নীল রঙের জিন্স। ক্যাপশনে লিখেছেন, ‘তুমি শুধু বিশেষ নও…তুমি অমূল্য।’

এখানেই থেমে থাকেননি ভাবনা। রোববার সকালে আরও একটি পোস্ট দেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, হোটেল রুমের বিছানা থেকে ছবি দিয়েছেন ভাবনা। সেখানে তাকে একটি হালকা বাদামী রঙের উলের সোয়েটার পরে দেখা যায়।

এর মাঝে হাতে চায়ের কাপ নিয়ে দিয়েছেন নানা ভঙ্গিতে পোজ। এ সময় তার খোলামেলা লুক, সঙ্গে রৌদ্রচুম্বন যেন বাড়িয়ে দেয় উষ্ণতা। পোস্টের ক্যাপশনে লেখেন, ‘শুভ সকাল অস্ট্রেলিয়া। প্রতিদিন সকালে আমরা নতুন করে জন্ম নিই। আমি প্রতিদিন সকালে সুখ এবং সাফল্য বেছে নিই।’ বলা বাহুল্য, সাত সকালে ভাবনার এই ছবিগুলো তার ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তরা মন্তব্যঘরে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সাত সকালে মোহনীয় লুকে ভাবনা

আপডেট সময় ১২:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫