ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩ পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

হাতির আঘাতে আহত চিকিৎসকদের হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত বন্যহাতির চিকিৎসা দিতে গিয়ে গুরুতর আহত দুই চিকিৎসকসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বিজিবির হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম শনিবার (১৬ আগস্ট) জানান, শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কক্সবাজার জেলার রামু উপজেলার মায়ানমার সীমান্তবর্তী রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণের পাহাড়ে মাইন বিস্ফোরণে আহত হাতির চিকিৎসা দিতে গেলে হাতিটির আক্রমণে তিনজন গুরুতর আহত হন।

আহতরা হলেন, ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মো. আতিকুর রহমান।
আহতদের উন্নত চিকিৎসার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেলিকপ্টারে করে রামু ক্যান্টনমেন্ট থেকে ঢাকায় আনা হয়েছে।
উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি সর্বদা মানবিক সহায়তা দিতে অঙ্গীকারবদ্ধ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩

হাতির আঘাতে আহত চিকিৎসকদের হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

আপডেট সময় ০১:৪৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫