ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত?

হাসপাতালে হিরো আলম

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৬৯৯ বার পড়া হয়েছে

বগুড়ার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সহকর্মী সেলিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

সহকর্মী সেলিম জানান, বুধবার (১৩ আগস্ট) বিকেলে হিরো আলমের বুকের ব্যথা বেশি হলে পরিবারের সদস্যরা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) হাসপাতালে কার্ডিওলজি বিভাগে ভর্তি করেন। তবে সেখানে দুইঘণ্টা ভর্তি থাকার পর গণমাধ্যম কর্মীদের ঝামেলার কারণে তাকে থেকে অন্যত্র নিতে বলা হয়। পরে পরিবারের সদস্যরা হিরো আলমকে নিয়ে দ্রুত টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করে। সেখানেই তার চিকিৎসা চলছে।

এর আগে স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে পরিবার এবং সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তিনি। এক ভিডিও বার্তায় এ তথ্য জানান নিজেই।

এ ছাড়া বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ফেসবুক পোস্টে হার্ট অ্যাটাকের কথা জানান হিরো আলম।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে আত্মহননের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন আলম। সেখানে তিনি লিখেছেন, ‘রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি আজ নিজেকে শেষ করে বুঝিয়ে দেব, আমিই রিয়েল ছিলাম। কাল বিকেল পাঁচটায় জানাজা আমার নিজ বাসভবনে।’

কিছুদিন আগেও রিয়া মনির সঙ্গে বিবাদে জড়িয়ে আত্মহননের চেষ্টা করেন হিরো আলম। বগুড়ার ধুনটে নিজ বাড়িতে গিয়ে বেশ কিছু ঘুমের ওষুধ খান তিনি। এক বন্ধু তাকে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ছুটে গিয়েছিলেন রিয়া মনি। আলমকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আবারও একত্রে বসবাস শুরু করেছিলেন তারা। হঠাৎ আবারও মনোমালিন্য হয় দুজনার।

আলমের দাবি, পরকীয়ায় জড়িয়েছেন তার স্ত্রী। প্রমাণ হিসেবে নিজের ফেসবুকে পেজে পরকীয়া প্রেমিক, আরেক কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভির সঙ্গে স্ত্রীর কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন তিনি। তারপরই স্বামীকে তালাকের ঘোষণা দেন রিয়া মনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল

হাসপাতালে হিরো আলম

আপডেট সময় ০১:৫৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫