ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক সংশোধিত ইউপি নির্বাচন বিধিমালা চূড়ান্ত, হুমকি-ভয় দেখালে শাস্তি পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ফরিদপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ উদ্বোধন, যাতায়াতে সময় বাঁচবে ৪০ মিনিট ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

বাংলাদেশ ইন্টারপা’র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের আন্তর্জাতিক সংগঠন ইন্টারপা’র (International Association of Police Academies-INTERPA) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় গতকাল ঢাকায় শুরু হওয়া ১১তম ইন্টারপা বার্ষিক সম্মেলনের সাধারণ সভায় বাংলাদেশ সংগঠনটির কার্যকরী পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়। বাংলাদেশ ছাড়াও এ নির্বাচনে কাতার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। বর্তমানে বিশ্বের ৬৩টি দেশ ইন্টারপা’র সদস্য। এর সদর দপ্তর তুরস্কে অবস্থিত।

এদিকে, ইন্টারপা সম্মেলনের দ্বিতীয় দিনে সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিগণ সোশ্যাল ভিজিটের অংশ হিসেবে আজ জাতীয় সংসদ, ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এবং রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধিগণ ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, তিন দিনব্যাপী ১১তম ইন্টারপা বার্ষিক সম্মেলন গতকাল ঢাকায় শুরু হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

বাংলাদেশ ইন্টারপা’র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

আপডেট সময় ০১:১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২