ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত?

জয়ার সিনেমার নতুন রেকর্ড

কলকাতার সিনেমার আলোচিত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। তার পরিচালিত ‘ডিয়ার মা’ সিনেমায় জয়া আহসান অভিনয় করে প্রশংসিত হয়েছেন। সিনেমাটি ভারতের পর চলছে উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহেও। সেখানে প্রথম দিনেই রেকর্ড গড়েছে।

যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনে আয় করেছে ১ লাখ ১ হাজার ১০০ মার্কিন ডলার। কলকাতার কোনো সিনেমার জন্য এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ প্রথম দিনের আয়ের রেকর্ড।

প্রথম সপ্তাহে ৫০টির মতো সিনেমা হলে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে প্রেক্ষাগৃহের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস। সিনেমার আন্তর্জাতিক মুক্তি উপলক্ষে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী ও প্রযোজক ইন্দ্রানী মুখার্জি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে সরাসরি প্রচারণায় অংশ নিচ্ছেন।

বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘ভালো গল্পের সিনেমা সব সময় দর্শকের মন জয় করে। ‘ডিয়ার মা’ সেই ধরনের একটি ছবি। দর্শকেরা দেখার পর মুগ্ধতার কথা জানাচ্ছেন। বাংলা ভাষার যে কোনো চলচ্চিত্রের সাফল্য মানে বাংলা নিয়ে কাজ করা সব শিল্পীর সাফল্য।’

জয়া আহসান বলেন, ‘অনিরুদ্ধ রায় চৌধুরী সম্পর্কের গল্প বলতে ভালোবাসেন। তার সিনেমাগুলো তাই হয় পারিবারিক ও মনস্তাত্ত্বিক। পরিবার নিয়ে সিনেমা দেখতে আসুন এটা সব ছবির বেলায় বলা যায় না। কিন্তু ‘ডিয়ার মা’ পরিবারসহ দেখার মতো একটি সিনেমা।’

পারিবারিক ও সম্পর্কের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, নন্দিকা দাস, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায়সহ অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল

জয়ার সিনেমার নতুন রেকর্ড

আপডেট সময় ০৬:৩১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫